ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নিজেই ‘বঞ্চিত’ ছিলাম: তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চারদিনের

2025-04-08T17:58:01+00:00
2025-04-08T17:58:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নিজেই ‘বঞ্চিত’ ছিলাম: তুরিন আফরোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় শুনানিতে তুরিন আফরোজ বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এরপর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উপপরিদর্শক সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এসময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিল না। তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন।

তুরিন আফরোজ বলেন, মাননীয় স্যার আমি দুই-তিন মিনিট যতটুকু পারব কথা বলতে চাই। হত্যাচেষ্টার ঘটনাটি ৪ আগস্টে। এসময় আমার অপারেশন হয়। টিউমার অপারেশন। আমি সব ডাক্তারি রিপোর্ট দিতে পারব। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরিবঞ্চিত। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায় বিচার পাব।

শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তিনি মাথা নিচু করে বিচারকের আদেশকে সম্মান জানান। পরে তাকে আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।

এর আগে গতকাল সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy