রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা, ছিল দুর্ভিক্ষের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

2025-04-13T15:31:00+00:00
2025-04-13T15:36:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা, ছিল দুর্ভিক্ষের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩:৩১ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৫ ৩:৩৬ পিএম  (ভিজিট : ৩১৭)
X

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘এটা করতে পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল।’

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল। ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয়।’

তিনি বলেন, ‘ওই ঘটনার সঙ্গে বাংলাদেশের যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সে সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে। যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy