মমতাজের প্রিজনভ্যান লক্ষ্য করে আজও ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি

আইন-আদালত

সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪

2025-05-27T16:01:41+00:00
2025-05-27T16:01:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মমতাজের প্রিজনভ্যান লক্ষ্য করে আজও ডিম নিক্ষেপ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ৪৩৬)
X

সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। 

আজও মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে একদল জনতা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে।

এর আগে, সকালে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সময় জোরদার পুলিশি নিরাপত্তা ছিল। 
মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

গত বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের  হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy