রিমান্ড শেষে সাবেক মেয়র আইভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে)

2025-05-29T21:17:50+00:00
2025-05-29T21:19:52+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রিমান্ড শেষে সাবেক মেয়র আইভী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:১৭ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ৯:১৯ পিএম  (ভিজিট : ২৯২)
X

দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, হত্যা, বিস্ফোরক ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত রোববার বিকেলে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মোহসীন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন আইভী। পরে মঙ্গলবার কারাগার থেকে সেলিনা হায়াৎ আইভীকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে দুইদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে আইভীকে ওইদিনই কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy