টিউলিপ অভিযুক্ত—দুদকের তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত

2025-06-16T16:01:03+00:00
2025-06-16T16:01:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিউলিপ অভিযুক্ত—দুদকের তদন্তে নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ৪৮৯)
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট গ্রহণ, সম্পদ গোপন ও আয়বহির্ভূত স্বর্ণালঙ্কারের মালিকানা নিয়ে ওঠা তিনটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ জুন) দুদকের চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেছেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুদক টিউলিপকে তলব করেছে। টিউলিপের বিরুদ্ধে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশ সরাসরি ঢাকার মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডি আবাসিক এলাকা, গুলশান-১ ও ২ এলাকার আবাসিক এই পাঁচটি ঠিকানা এবং গুলশান থানা ও ধানমন্ডি থানার মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। ওই সময় পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও তলব করা হয়। তবে, দুদকের ডাকে টিউলিপসহ অন্যরা সাড়া দেননি।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy