‎টঙ্গীতে বিআরটি উড়াল সেতুর নিচে অজ্ঞাত যুবকের লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর নিচে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।রোববার সকাল নয়টার

2025-11-09T12:11:05+00:00
2025-11-09T16:41:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‎টঙ্গীতে বিআরটি উড়াল সেতুর নিচে অজ্ঞাত যুবকের লাশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৪:৪১ পিএম  (ভিজিট : ১৭৩)
X

গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর নিচে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার সকাল নয়টার দিকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী স্টেশন রোড অংশের নিচে মরদেহটির সন্ধান মিলে।

টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ৬৮ নাম্বার পিলারের পাশে ওই যুবকের মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই যুবককে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে গেছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, যুবকের পরিচয় সনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy