আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ পদে দুই ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের জন্য গুরুত্বপূর্ণ দুটি পদে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

2025-11-20T21:05:17+00:00
2025-11-20T21:08:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ পদে দুই ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৯:০৮ পিএম  (ভিজিট : ১২১)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের জন্য গুরুত্বপূর্ণ দুটি পদে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, আফজাল সামী সৈয়দ-আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার (বিশেষ উপদেষ্টা) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে প্রসিকিউশনের মুখপাত্র হিসেবে কাজ করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই দুই ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবীকে এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসঙ্গে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।




  বিষয়:   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  আইনজীবী  প্রজ্ঞাপন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy