দুই মামলায় ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ

2025-11-23T10:10:26+00:00
2025-11-23T11:22:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই মামলায় ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১০:১০ এএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১১:২২ এএম  (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশের গাড়িতে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের দুই মামলার শুনানি হবে।

এদিন এ মামলার পরবর্তী শুনানির দিন সেনাকর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে, ভার্চুয়ালি হাজিরা দেয়ার অনুমতি চেয়ে আবেদন করেন সেনাকর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা।

এদিকে ট্রাইব্যুনাল ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি।
 
এর আগে গত ৮ অক্টোবর গুমের মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল-১। যার মধ্যে ২৫ জনই সাবেক ও বর্তমান সেনাকর্মকর্তা। একইদিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। 
 
পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল, পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেয়া হয়।





  বিষয়:   ট্রাইব্যুনাল  সেনা কর্মকর্তা  কড়া নিরাপত্তা  মানবতাবিরোধী অপরাধ 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy