দেশের আদালতে এই প্রথম সাজা পেলেন ব্রিটিশ এমপি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে মাকে প্লট বরাদ্দ নিয়ে দেওয়ায় দুই বছরের সাজা

2025-12-01T14:02:24+00:00
2025-12-01T14:15:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের আদালতে এই প্রথম সাজা পেলেন ব্রিটিশ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ২:১৫ পিএম  (ভিজিট : ৬৫)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে মাকে প্লট বরাদ্দ নিয়ে দেওয়ায় দুই বছরের সাজা পেয়েছেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফলে বাংলাদেশের আদালতে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক।

এ মামলায় শেখ রেহানাকে সাত বছর ও শেখ হাসিনাসহ বাকি ১৫ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক)-এর পক্ষে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম ও মাঈনুল। খুরশীদ আলমের পক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমানসহ অন্যরা।

জানা গেছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।

এর আগে গত ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy