দেশের মানুষ নির্বাচনমুখী, রিট শুনানি স্থগিতের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বলছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ

2025-12-08T17:34:31+00:00
2025-12-08T17:34:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাইকোর্ট
দেশের মানুষ নির্বাচনমুখী, রিট শুনানি স্থগিতের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বলছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ নির্বাচনমুখী। এই পর্যায়ে এসে নির্বাচন-সংক্রান্ত রিটের শুনানি ঠিক হবে না।

সোমবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই কথা বলেন এবং রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রিটকারী আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, দেশের মানুষ তো এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট করার এখন উপযুক্ত সময় নয়। এই ধরনের রিট এসময়ে গ্রহণযোগ্য নয়।

রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম আদালতে তার রিটের পক্ষে শুনানি করেন। তিনি জাগো নিউজকে বলেন, আদালত বলেছেন, যেহেতু নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, এ পর্যায়ে এসে রিট শুনানি করা ঠিক হবে না। আদালতের মনোভাব বুঝতে পেরে জাতির বৃহত্তর স্বার্থে আমি রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি) করে নিয়েছি। এটি এখন আর চালাবো না।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy