সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হবে আজ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই

2025-12-11T10:54:28+00:00
2025-12-11T10:54:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম   (ভিজিট : ৪৪)
X

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হবে আজ। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সচিবালয় উদ্বোধন করবেন।


এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। 


তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।


এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক হলো।


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ অনুযায়ী, নানা পদক্ষেপ গ্রহণ করছেন প্রধান বিচারপতি।





  বিষয়:   সুপ্রিম কোর্ট সচিবালয়  প্রধান বিচারপতি  প্রশাসনিক ভবন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy