সাধারণ পেটের সমস্যাও হতে পারে 'পাকস্থলীর ক্যানসার'-এর পূর্বাভাস

অনলাইন ডেস্ক

লাইফস্টাইল

বাংলাদেশে গ্যাস্ট্রিক, বদহজম ও বুকজ্বালার মতো পেটের সমস্যা অত্যন্ত পরিচিত। ভারী খাবার খাওয়ার পর গ্যাস, পেট ব্যথা বা

2025-12-15T11:20:11+00:00
2025-12-15T11:40:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাধারণ পেটের সমস্যাও হতে পারে 'পাকস্থলীর ক্যানসার'-এর পূর্বাভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১১:৪০ এএম  (ভিজিট : ৩৭)
X

বাংলাদেশে গ্যাস্ট্রিক, বদহজম ও বুকজ্বালার মতো পেটের সমস্যা অত্যন্ত পরিচিত। ভারী খাবার খাওয়ার পর গ্যাস, পেট ব্যথা বা অস্বস্তি আমাদের অনেকেরই নিত্যদিনের সঙ্গী। বেশিরভাগ মানুষ এটিকে হালকা সমস্যা ভেবে এড়িয়ে গেলেও, চিকিৎসকরা বলছেন, এই সাধারণ উপসর্গগুলোই হতে পারে পাকস্থলীর ক্যানসার  এর প্রাথমিক লক্ষণ।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পাকস্থলীর ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো প্রায়শই চিনতে পারা যায় না। ফলে রোগীরা যখন বুঝতে পারেন, তখন রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। শুধু পেটেই নয়, মুখ ও ত্বকেও 

বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীর ক্যানসারের কিছু লক্ষণ শুধু পাকস্থলী বা পেটেই সীমাবদ্ধ থাকে না, বরং মুখ ও ত্বকেও ফুটে উঠতে পারে।
চিকিৎসা গবেষণা বলছে, গ্যাস্ট্রিক ক্যানসারের কারণে রোগীর শরীরে বিরল ত্বকজনিত সমস্যা ‘প্যাপিউলোরাইথ্রোডিমা অব অফুজি’ (Papuloerythroderma of Ofuji) দেখা দিতে পারে।

এতে ত্বকে ক্ষুদ্রাকৃতি ফোলা ফোলা অংশ (প্যাপিউল) তৈরি হয়।  কখনও এগুলো ক্ষতে রূপ নেয় বা আক্রান্ত স্থানের চামড়া উঠে আসে।  ক্ষতস্থানে চুলকানিও হতে পারে।

এই উপসর্গ শরীরের যেকোনো স্থানে দেখা যেতে পারে। তবে  চাইনিজ জার্নাল অব ক্যানসার রিসার্চে প্রকাশিত গবেষণা অনুসারে, মুখের ত্বকেই এই ধরনের সমস্যার ঝুঁকি বেশি থাকে।


ত্বকের সমস্যা ছাড়াও পাকস্থলীর ক্যানসারের আরও কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ রয়েছে, যা খেয়াল রাখা জরুরি:

১. শ্লেষ্মা ও লসিকা গ্রন্থির জটিলতা
২. হঠাৎ খিদে কমে যাওয়া
৩. দীর্ঘমেয়াদি বুকজ্বালা
৪. পেটের গোলযোগ বা অস্বস্তি
৫. বমি বমি ভাব
৬. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া (অ্যানিমিয়া)

উপদেশ: যদি উপরোক্ত যেকোনো ধরনের উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা বারবার দেখা দেয়, তবে একে সাধারণ সমস্যা ভেবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।







Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy