হাদিকে গুলি করে যেভাবে ভারতে পালাল সেই শুটার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুইজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে

2025-12-15T15:48:02+00:00
2025-12-15T22:56:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদিকে গুলি করে যেভাবে ভারতে পালাল সেই শুটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১০:৫৬ পিএম  (ভিজিট : ৪৮৫)
X

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুইজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। 

সম্প্রতি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হোসাইন শাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেকারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেটকার পাল্টে ফেলে তারা।

আরও পড়ুন
ভারতে ঢুকে সেলফিও তোলে দুই শুটার!

ভারতে ঢুকে সেলফিও তোলে দুই শুটার!

হোসাইন শাহিদ বলেন, তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে দুইজন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়; পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy