আবারও রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল

2025-12-15T16:10:58+00:00
2025-12-15T16:10:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ৭৮)
X

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করি। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়ার রোহিঙ্গাশিবির থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। ১৯ সেপ্টেম্বর সাকিব হাসান নামে এক তরুণ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি জুলাই আন্দোলনে বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

মামলার অভিযোগ থেকে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার এলাকায় আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ইমরান হাসান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।




  বিষয়:   সাবেক ওসি  রিমান্ড  যাত্রাবাড়ী থানা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy