হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে এনসিপির বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

2025-12-15T21:37:03+00:00
2025-12-15T22:56:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে এনসিপির বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১০:৫৬ পিএম  (ভিজিট : ১৮৯)
X

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‎সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় জাতীয় নাগরিক পার্টি মানিকগঞ্জ জেলা ও ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ রফিক চত্বর থেকে শুরু হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম ও জেলা আহ্বায়ক আমিনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ গালিবুর রহমান গালিব, যুগ্ম আহ্বায়ক কাজী হারুনার রশিদ পিন্টু, যুগ্ম সদস্য সচিব শাহিনুর ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী?
‎সমাবেশে এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, হাদীর মতো আরও হাজারো হাদি এ দেশে জন্ম নেবে। গুলি করে হাদীদের আন্দোলন থামানো যাবে না। হাদীর কিছু হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষ আবারও গণঅভ্যুত্থান গড়ে তুলবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র রক্ষায় এ ধরনের সংগ্রাম যুগের পর যুগ চলবে।
‎এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আমিনুর রহমান বলেন, “সন্ত্রাসী মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। দেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দেবে।”
‎বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy