ট্রাইব্যুনালে নিজেদের কল রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তখনকার আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা

2025-12-23T12:14:19+00:00
2025-12-23T12:14:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালে নিজেদের কল রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম   (ভিজিট : ৯০)
X

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তখনকার আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আন্দোলন দমাতে টেলিফোনে নানা আলাপ করেন। এর মধ্যে দুইজনের কথোপকথনের একটি কল রেকর্ডে উঠে আসে আন্দোলনকারীদের 'শেষ করে দেওয়ার' কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি)- সেই কল রেকর্ড শুনে হাসেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর এজলাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে এ ঘটনা ঘটে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

শুরুতেই চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, 'জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে গণহত্যার যে অভিযোগ, সে বিষয়ে আজ শুনানি হবে এই দুই আসামির।'

এ সময় চিফ প্রসিকিউটর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান।

নিজেদের বিরুদ্ধে অভিযোগ শুনে ফ্লোরের দিকে তাকিয়ে হাসছিলেন তারা।

এসময় চিফ প্রসিকিউটর জানান, তিনি একটি অডিও শোনাতে চান, যার মাধ্যমে প্রমাণ করা যাবে ঠিক কি অভিযোগে তাদের বিচার শুরুর আবেদন করেছেন তারা।

অডিওতে শোনা যায়, সালমান এফ রহমানকে আনিসুল হক আন্দোলন দমনে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন। শুধু তাই নয় কারফিউ দিতে বার বার অনুরোধ করা হচ্ছে বলেও শোনা যায়।

এ সময় নিজেদের ফোনের অডিও শুনে নিজেরাই হাসতে থাকেন সালমান এফ রহমান ও আনিসুল হক। নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায় তাদের।

পরে চিফ প্রসিকিউটর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।

এর আগে, ৪ ডিসেম্বর সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে প্রসিকিউশনের শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।




  বিষয়:   সালমান  আনিসুল  ট্রাইব্যুনাল 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy