ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

আজ ১০ পৌষ। দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতদিন শীতের অনুভূতি অতটা ছিল না। তবে আজ

2025-12-25T11:32:11+00:00
2025-12-25T11:32:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ এএম   (ভিজিট : ৯৬)
X

আজ ১০ পৌষ। দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতদিন শীতের অনুভূতি অতটা ছিল না। তবে আজ সকাল থেকে রাজধানীতে কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীত কমে আসবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy