চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৮.২ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক

আবহাওয়া

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৪ দশমিক ৩ তাপমাত্রা হ্রাস পেয়েছে; যার কারণে জনজীবনে তীব্র শীত

2025-12-31T10:30:15+00:00
2025-12-31T10:30:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৮.২ ডিগ্রিতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ এএম   (ভিজিট : ৫৪)
X

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৪ দশমিক ৩ তাপমাত্রা হ্রাস পেয়েছে; যার কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত ঝরছে কুয়াশা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, হিম শীতল বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছেন। জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। সড়কে মানুষের চলাচল তেমন একটা নেই।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৬টায় জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

তীব্র শীতের কারণে খেটে খাওয়াও ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরছে। তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy