ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার গভীরে ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে

2025-12-27T21:59:16+00:00
2025-12-27T21:59:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার গভীরে ৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম   (ভিজিট : ১৬২৩)
X

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy