তুরস্কে জঙ্গি আস্তানায় অভিযানে তিন পুলিশসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ

2025-12-29T21:31:26+00:00
2025-12-30T16:32:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তুরস্কে জঙ্গি আস্তানায় অভিযানে তিন পুলিশসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৪:৩২ পিএম  (ভিজিট : ২৫৩৬)
X

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য এবং ছয় আইএস জঙ্গি নিহত হয়েছেন। 

আজ সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালোভায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, ইস্তাম্বুলের দক্ষিণে মারমারা সাগর উপকূলীয় শহর ইয়ালোভার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, অভিযানটি প্রায় আট ঘণ্টা স্থায়ী হয় এবং এ সময় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

এ সংঘর্ষে পুলিশের আটজন সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছেন। অভিযান শেষে ওই বাড়িটি থেকে পাঁচজন নারী ও ছয়টি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মন্ত্রী জানান, নিহত ছয় জঙ্গিই তুরস্কের নাগরিক।

বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবে হামলার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতারের পর সোমবার ভোরে তুরস্কজুড়ে আবারও সাঁড়াশি অভিযান শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার সকালে ১৫টি প্রদেশের ১০৮টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়েছে। গত এক মাসে দেশটিতে মোট ১৩৮ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর অফিস গত সপ্তাহে জানিয়েছিল, আইএস জঙ্গিরা বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের শান্তি ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিতকারী এই রক্তপিপাসু ভিলেনদের বিরুদ্ধে লড়াই দেশের ভেতরে ও বাইরে সমানতালে অব্যাহত থাকবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy