মারা গেছেন প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট কেনেডির নাতনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লসবার্গ (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ তথ্য পরিবারের বরাত

2025-12-31T13:39:56+00:00
2025-12-31T13:39:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মারা গেছেন প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট কেনেডির নাতনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৯ পিএম   (ভিজিট : ৫৭)
X

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লসবার্গ (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ তথ্য পরিবারের বরাত দিয়ে আজ বুধবার এএফপি জানিয়েছে।

জন এফ কেনেডি প্রেসিডেনশিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামের ইনস্টাগ্রাম পোস্টে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের প্রিয় তাতিয়ানা আজ সকালে চলে গেছেন। তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।”

তাতিয়ানা শ্লসবার্গ নিউইয়র্ক টাইমসের বিজ্ঞান ও জলবায়ু প্রতিবেদক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের মে মাসে দ্বিতীয় সন্তান জন্মের পর তার রক্তে অস্বাভাবিক শ্বেতকণিকা ধরা পড়ে এবং পরবর্তীতে তিনি নভেম্বরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত হন।

তিনি নিয়মিত দ্য আটলান্টিক ও ভ্যানিটি ফেয়ার-এ লিখতেন এবং ২০১৯ সালে “Inconspicuous Consumption: The Environmental Impact You Don’t Know You Have” বই প্রকাশ করেছিলেন।

তাতিয়ানা প্রয়াত মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ক্যারোলাইন কেনেডি এবং নকশাকার এডউইন শ্লসবার্গের সন্তান। মৃত্যুকালে তিনি চিকিৎসক স্বামী জর্জ মোরান ও দুই সন্তান রেখে গেছেন।





  বিষয়:   মার্কিন প্রেসিডেন্ট  নাতনি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy