খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যসহ সংগঠনগুলোর শোক প্রকাশ

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও

2025-12-30T17:29:11+00:00
2025-12-30T17:29:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যসহ সংগঠনগুলোর শোক প্রকাশ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৫১)
X

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা। এছাড়াও শোকবার্তা দিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি, ইউট্যাব হাবিপ্রবি শাখা ও হাবিপ্রবি সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পরই সকালে শোক জানিয়ে বিবৃতি দেয় সংগঠনগুলো। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তিনি ছিলেন আধিপত্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, আপসহীন এক নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় এবং নারীর নেতৃত্বকে শক্ত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। সাহসী নেতৃত্ব ও আপোষহীন সংগ্রামের মাধ্যমে তিনি জাতির ইতিহাসে অমর হয়ে থাকবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো এক দূরদর্শী, সংগ্রামী ও জননন্দিত নেত্রীকে। তাঁর শূন্যতা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।  

হাবিপ্রবি উপাচার্য সহ সকলেই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, আজ ভোর ৬ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy