খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর দৌলতপুর থানার

2026-01-01T16:00:37+00:00
2026-01-01T16:00:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১২৬)
X

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর দৌলতপুর থানার মিনাক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে। একই ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত মন্টু শেখ আড়ংঘাটা থানার দক্ষিণ পাড়ার বাসিন্দা মোসলেম শেখের ছেলে।

দৌলতপুর থানার এসআই জাকিরুল ফিরোজ জানান, সকাল  আনুমানিক ১০টার দিকে মন্টু শেখ দৌলতপুর থানার মিনাক্ষী হলের পাশে ওয়াল্টন প্লাজার কাছে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গিয়ে রোড ডিভাইডারের সাথে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আঘাতপাপ্ত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ  হেফাজতে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy