বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাতে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে। আমি আশা করি, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কুয়েটকে একটি আধুনিক, গবেষণামুখী ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।”
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস. এম. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ এবং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।