প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম (ভিজিট : ৭১)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন কে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বুধবার (৩১ডিসেম্বর) রাতে পৌর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (১ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোতায়েম হোসেন স্বপন চর পাকুন্দিয়া গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপিকর্মী বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোতায়েম হোসেন স্বপন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।