এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সহকারী শিক্ষক মশিউজ্জামান রুনুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলার সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।