খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।খুলনা

2026-01-01T17:58:42+00:00
2026-01-01T17:58:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১১৫)
X

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। 

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তাঁর প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে।

বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় ও জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy