প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম (ভিজিট : ২২৮)

X
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ দুই নেতার বহিস্কার আদেশ প্রত্যাহারে ফতুল্লার বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদর পুনরায় প্রাথমিক সদস্য পদে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
চিঠিতে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।