আনোয়ারায় গরুর খামারে আগুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি গরুর খামারে শত্রুতাবসত আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে খামারের ২ টি

2026-01-01T18:18:38+00:00
2026-01-01T18:18:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় গরুর খামারে আগুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে একটি গরুর খামারে শত্রুতাবসত আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে খামারের ২ টি শুকনো খড়ের গাদা পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর দু'টার দিকে সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মোহাম্মদ ইছহাক এগ্রো ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।

জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে খামারে কেউ না থাকার সুযোগে একদল দুর্বৃত্ত গরুর খামারের দুইটি শুকনো খড়ের গাদায় আগুন দেয়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গরুর জন্য তৈরি করা টিনশেডের খামারে। এতে করে খামার ঘরটি পুড়ে যাই । 

খামারের মালিক মোহাম্মদ ইছহাক বলেন, ‘আমি একজন খামারী। আমার খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  এতে আমার গরুর জন্য তৈরি করা টিনশেডের ঘর পুড়ে গেছে। সেখানে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুইটি খড়ের গাদার ১৫ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে মোট ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ২০২৩ সালে গরু চুরি  হয়েছিল।  ২৪ সালে খামার থেকে ২ লাখ টাকার মালামাল লুট হয়। 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ৯৯৯ নাম্বারে এক পথচারীর ফোন পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়।। টিনশেডের খামার ও খড়ের গাদা পুড়ে যায়। এসময় ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy