পুলিশের বিশেষ অভিযানে ৭.৬২ রাইফেলের গুলি উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার

2026-01-01T18:21:41+00:00
2026-01-01T18:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের বিশেষ অভিযানে ৭.৬২ রাইফেলের গুলি উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১৯০)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি গুলি  উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাইশারী বাজার থেকে দক্ষিনে এবং  আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন , গোপন সংবাদের ভিত্তিতে  বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম বাইশারী এলাকায়  মোঃ  হোছন (২৯)-এর বসতবাড়ির সামনের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি ৭.৬২ এমএম রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, “এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্বার  করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy