আশাশুনিতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায়

2026-01-01T19:19:23+00:00
2026-01-01T19:19:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশাশুনিতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩২৯)
X

সাতক্ষীরার আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার তেঁতুলিয়া রাধাবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্বপন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, হাসেম গাজী, আজিজুল ইসলাম, হাসান গাজী, রিক্তা গোলদার, সাগরিকা গোলদার, মঞ্জনা খাতুন, অঞ্জনা গোলদার প্রমূখ।

বক্তারা বলেন, একটি হাঁস হারিয়ে যাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ রইচ উদ্দিন গাজীর স্ত্রী আনজিনা খাতুনের সাথে বুধবার সকালে কথা কাটাকাটি হয় স্বপন গোলদারের স্ত্রীর সাথে। 

এর জের ধরে ঐদিন বিকালে বড়দিন উপলক্ষে বুড়িয়া থেকে বাড়ি আসার পথে তেঁতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে রইচ উদ্দিন গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে পথ রোধ করে স্বপনের স্ত্রী অঞ্জনা গোলদার (৩০), ছোট ভাই দুঃখী গোলদার (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সাগরিকা গোলদার (২৫) সহ ৬/৭ জনকে ভ্যান থেকে নামিয়ে মারতে থাকে। এ সময় তাদের বাঁচাতে স্থানীয়রা ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। 

এ ঘটনায় রাধা বল্লভপুর গ্রামের মৃত শচীন গোলদারের ছেলে স্বপন গোলদার বাদী হয়ে একই গ্রামের মোঃ রইচ উদ্দীন মোড়ল ওরফে বড় খোকন (৫৫),  মোঃ রফিকুল মোড়ল ওরফে খোকন (৪৮),  আল মামুন মোড়ল (৩০),  মোঃ সবুজ মোড়ল (২৫), পিতা-মোঃ ইদ্রিস মোড়ল,  জাহাঙ্গীর মোড়ল (৪৫), মোঃ জিনারুল মোড়ল (৩৮), বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বক্তারা আরো বলেন, এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে রইচ উদ্দিন গাজীর নেতৃত্বে আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এমনকি পহেলা জানুয়ারির রাধা বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বই নিতে যেতে দেওয়া হয়নি  খ্রিস্টান সম্প্রদায়ের শিশুদের। 

মানববন্ধন কর্মসূচি থেকে প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার জোর দাবি জানান বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy