বগুড়া-২ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে বিএনপির

2026-01-02T20:50:10+00:00
2026-01-02T20:50:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া-২ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৪২)
X

বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গরমিল ও অসত্য তথ্য  তাঁর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য প্রদান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামাল উদ্দিন সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত আইন ও বিধি অনুসরণ করেই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy