প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ৭৯)

X
চট্টগ্রামের সীতাকুণ্ডে অনেক উৎসাহ উদ্দীপনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন-এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার সকালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৮ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের (সাবেক) অতিরিক্ত সচিব মোঃ জসিম উদ্দীন।
ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও আফতাব রাফির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব আলী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ সলিম উল্লাহ, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারী মোঃ ইমাম উদ্দিন, শিক্ষক দীপক কুমার সাহা , মোঃ গোলাম রব্বানী, সমাজসেবক ও ক্রীড়াবিদ মোঃ লিয়াকত আলী ও তরুণ সমাজসেবক তানজীদ রহমান। এদিকে প্রধান অতিথি জসিম উদ্দিন ও অতিথিগণ মেধা উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট,ক্রেষ্ট ও নগত অর্থ তুলে দেন। এছাড়া দুইজন সেরা শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে মেধাবৃত্তির কোন বিকল্প নেই। যত তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিবে, ততই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে সক্ষম হবে।