সৈয়দপুরে বাসের চাপায় ১ ব্যক্তির মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ১৬)

X
প্রতীকী ছবি
নীলফামারীর সৈয়দপরে বাই-পাস সড়কের মিস্ত্রিপাড়ার বসুনিয়া মোড়ে (পাইকারি সবজি মার্কেটের সামনে) যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল লতিফ (৭০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল লতিফের বাড়ি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে। তিনি পেশায় একজন কৃষক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহা-সড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হওয়ায় মহা-সড়কের দুইপাশে যান-বাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।