গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটু মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

2026-01-02T21:37:45+00:00
2026-01-02T21:37:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটু মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১১টার দিকে শালিখা উপজেলার বলাই নাগসা গ্রামের লিটন মুসল্লীর ছেলে সাহিম (২০), সমীরের ছেলে রাতুল (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন ব্যক্তি ফটকি নদীর পাড়ে বসে গাঁজা সেবন করছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় গজদূর্বা গ্রামের টিটু মন্ডল (২০), ডলার মন্ডল (২১), লাবিব মন্ডল (২২), শাকিল (২১) ও ফাহিম (২২) তাদেরকে ওই স্থানে নেশা করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্তদের মধ্যে প্রধান অভিযুক্ত সাহিম তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে টিটু মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে সাহিমকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য দুই অভিযুক্ত পালিয়ে যায়।

আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিটু মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, স্থানীয় জনগণের হাতে আটক হওয়ার পর সাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy