কাতারে জাকের পার্টির মিলাদ মাহফিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব হযরত খাজাবাবা ফরিদপুরী (কু:দে:আ) ছাহেব-জিন্দাবাদ এবং জাকের পার্টি কাতার শাখা-জিন্দাবাদ স্লোগানে জাকের পার্টির চেয়ারম্যানের পবিত্র আবির্ভাব দিবস

2026-01-03T10:00:12+00:00
2026-01-03T10:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতারে জাকের পার্টির মিলাদ মাহফিল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ১০৪)
X

বিশ্ব হযরত খাজাবাবা ফরিদপুরী (কু:দে:আ) ছাহেব-জিন্দাবাদ এবং জাকের পার্টি কাতার শাখা-জিন্দাবাদ স্লোগানে জাকের পার্টির চেয়ারম্যানের পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমায় জাকের পার্টি কাতার শাখার আয়োজনে দোহায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাকের পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সভাপতিত্বত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি সিনিয়র ভাইস-চেয়ারম্যান  ড. খাজা সায়েম আমীর ফয়সল।

এ সময় জাকের পার্টির কাতার শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, মো. রাশেদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম রহিম, মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খন্দকার, যুগ্ম সাংগঠনিক মো. ইরফান আহমেদ  সুমন, মো. জুয়েল আহমেদসহ কাতার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহামান্য চেয়ারম্যানের জীবনাদর্শ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবকল্যাণে জাকের পার্টির ভূমিকা তুলে ধরেন। শেষে মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy