ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি- ‘আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি’

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘৫ আগস্ট আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’- এমন মন্তব্য করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে।

2026-01-03T12:25:14+00:00
2026-01-03T12:25:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি- ‘আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

‘৫ আগস্ট আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’- এমন মন্তব্য করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। 

গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতর ওসির কক্ষেই এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহদীর এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, থানার ভেতর ওসির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান ছাত্রজনতার অভ্যুত্থানের সময়কার বিভিন্ন সহিংস ঘটনার কথা স্মরণ করিয়ে ওসিকে হুমকি দিচ্ছেন। 

বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম করেছি, আর আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’
হত্যার পর সেদিন গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয় এসআই সন্তোষের লাশ

হত্যার পর সেদিন গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয় এসআই সন্তোষের লাশ

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের নেতৃত্বে ছাত্র সমন্বয়কদের একটি টিম থানায় গিয়ে আটক নয়নকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে তাকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেয়।

এসময় নয়নকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ওসি আবুল কালামের সঙ্গে তর্কে লিপ্ত হন বৈষম্যবিরোধী নেতা মাহদী। এরপর একপর্যায়ে চাপের মুখে আটক নয়নকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। 

এ বিষয়ে হবিগঞ্জ কোর্টের (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন সিনিয়র আইনজীবী বলেন, ভবিষ্যতে এ ঘটনায় কেউ মামলা করলে তার (মাহদী) এমন বক্তব্য ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ হিসেবে গণ্য হবে।

অভিযোগের বিষয়ে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান বলেন, আমি ওসির সাথে রাগান্বিত হয়ে কথা বলার একপর্যায়ে ‘স্লিপ অব টাং’ হয়ে গেছে।




  বিষয়:   বানিয়াচং থানা  এসআই সন্তোষ  মাহদী হাসান  বৈষম্যবিরোধী নেতা  ওসি  হুমকি  নয়ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy