বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

বারহাট্টা (নেএকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টায় প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয়

2026-01-03T15:05:11+00:00
2026-01-03T15:05:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
বারহাট্টা (নেএকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ১০৬)
X

নেত্রকোনার বারহাট্টায় প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।শনিবার ৩ জানুয়ারী সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাট্য র‍্যালি, আত্ম-অনুসন্ধান,সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ।

বর্ণাট্য র‍্যালির পর  সকাল ১১ টায়  উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মোঃ সাজেদুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ। এসময় বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিস থেকে উপকারভোগীরাও উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন সনাজসেবা থেকে মোট ৫৪ ধরণের সেবা পাওয়া যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষুদ্রঋণ।সম্পূর্ণ সুদমুক্ত এই ঋণ নিয়ে চাইলেই অনেকেই সুবিধা নিতে পারে।কিন্তুু অনেক দলের লোকেরাই ঋণ নিয়ে পরবর্তীতে আর সেটা পরিশোধ করেনা।যার কারণে নতুন কোন দলকে ঋণ দেওয়া সম্ভব হয়না।তাই নিজেরা উপকৃত হয়ে যাতে অন্য আরেকজন অসহায়ও উপকৃত হতে পারে সেজন্য ঋণ পরিশোধের মনমানসিকতা রাখতে হবে।

অনুষ্ঠানের শেষের দিকে ৩ টি গ্রামের ৫৫ জনের মধ্যে মোট ১৪ লক্ষ ৫৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং সহায়ক উপকরণ হিসেবে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy