প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম (ভিজিট : ৯৬)

X
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই শতাধিক এতিম ও অসহায় শিশুকে উষ্ণতা ও স্নেহময় বার্তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সম্প্রতি কম্বল বিতরণ করেছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান নিজে এগিয়ে এসে বিভিন্ন কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কম্বল জড়িয়ে দেন। শিক্ষার্থীরা খুশি মুখে কম্বল গ্রহণ করে।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, “শীতকালে এই ধরনের উপহার শিশুদের শারীরিক ও মানসিক উষ্ণতা দেয়। পাশাপাশি, এটি সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।” তিনি আরও জানিয়েছেন, কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১,৫৮৫টি কম্বল বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন অভিভাবক, সচেতন নাগরিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার্থীর উন্নয়নের খোঁজ রাখুন। এতে প্রতিষ্ঠানগুলো গুণগত মান বজায় রাখার চেষ্টা করবে এবং শিক্ষার্থীরাও নিজেদেরকে অভিভাবকহীন মনে করবে না।
উল্লেখযোগ্য, মাদ্রাসাগুলো হলো, জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা,নাটুয়ারপাড়া বে-সরকারি হাফিজিয়া মাদ্রাসা (এতিমখানা),নাটুয়ারপাড়া ইউনিয়নের মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসা,তেকানী ইউনিয়নের কান্তনগর হাফিজিয়া ও এতিমখানা পারখুকশিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।