প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম (ভিজিট : ৯)

X
ছবি: প্রতিনিধি
পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ সময় ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না (৩৩) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
আটক আব্দুল মাবুদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কোয়াজ আলীর ছেলে। পলাতক আলামিন ওরফে মুন্না একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল কাশিপুর গ্রামের আব্দুল মাবুদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় আব্দুল মাবুদকে আটক করা হয়। তবে ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, পালাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা হয়েছে।