স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে ওসমান হাদির খুনি ফয়সাল!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শহিদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সাথে বর্তমান সরকারের সম্পৃক্ততার আভাস পাওয়া গেল আবারও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি সচেতনতামূলক বিজ্ঞাপন প্রকাশ করা হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় ফয়সাল করিমকে।

2026-01-03T16:44:59+00:00
2026-01-03T16:44:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে ওসমান হাদির খুনি ফয়সাল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৮৬)
X

শহিদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সাথে বর্তমান সরকারের সম্পৃক্ততার আভাস পাওয়া গেল আবারও। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি সচেতনতামূলক বিজ্ঞাপন প্রকাশ করা হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় ফয়সাল করিমকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর আজ শনিবার সকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনটি দেখা গেলেও, বেলা ১১ টা নাগাদ হঠাৎ করে ইউটিউব চ্যানেল থেকে 'TVC 4 Final' নামক টিভি বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে ফেলা হয়। 

তদন্তে দেখা যায়, শহিদ হাদির হত্যাকাণ্ডের আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড ছিল। ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় র‍্যাব তাকে গ্রেপ্তার করে। ডাকাতির মামলা এবং অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ার পরও রহস্যজনকভাবে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে জামিন পান তিনি। অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি প্রভাবশালী অংশের সাথে তার গোপন সমঝোতা থাকার কারণেই এই মুক্তি সম্ভব হয়েছিল।

হাদি হত্যাকাণ্ডের পরপরই ফয়সালের পালিয়ে যাওয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। অপরাধীকে এখনও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে না পারার পেছনে বিশেষ মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা রয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। 

এর আগে গতকাল শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা অটল। তারা সরকারকে আগামী ৩০ কার্যদিবসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার এবং বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সরকারি বিজ্ঞাপনে একজন হত্যা মামলার আসামির উপস্থিতি এবং পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে কীভাবে একজন অভিযুক্ত ব্যক্তি সরকারি একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে যুক্ত হলেন এবং তার পেছনে কারা দায়ী। 

সূত্র: দ্য ডেল্টা লেন্স





  বিষয়:   ওসমান হাদি  বিজ্ঞাপন  TVC 4 Final  ফয়সাল করিম  ফয়সাল করিম মাসুদ  খুনি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy