রামগতিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ সড়ক ও পরিবেশের ক্ষতি করার প্রতিবাদস্বরুপ মাটি ভর্তি বলিট্রাক্ট্রর যাতায়াতে বাধার খবর পেয়ে শুক্রবার বিকেলে

2026-01-03T17:19:13+00:00
2026-01-03T17:19:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে হামলার প্রতিবাদে মানববন্ধন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৪৮)
X

লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ সড়ক ও পরিবেশের ক্ষতি করার প্রতিবাদস্বরুপ মাটি ভর্তি বলিট্রাক্ট্রর যাতায়াতে বাধার খবর পেয়ে শুক্রবার বিকেলে ইটভাটার মালিক শতাধিক শ্রমিক লাঠিসোঁটা ও লোহার রড হাতে নিয়ে এসে স্থানীয় নারী পুরুষ শিশু এবং ঘরবাড়িতে হামলা চালিয়ে ৮ জনকে আহত করার অভিযোগ উঠেছে হাওলাদার ব্রিকসের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর মেহার গ্রামের মুকবুল আহমদ সড়কের আশরাফের বাড়ির দরজার। 

হামলায় আহতরা হচ্ছে ইয়াছিন আরাফাত বাদল,মোঃ ফিরন,মঞ্জুর, আপন,হেলাল, সিরাজে স্ত্রী সুলতানা এবং শিশু মোঃ রতন ও মোঃ জনি। পরে এলাকাবাসীর পক্ষে রামগতি থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রামগতি থানার ওসি লিটন দেওয়ান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি স্থানীয় ভাবে সমঝোতার কথা বলেন। 

এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় এলাকাবাসী একত্রিত হয়ে হামলা কারিদের বিরুদ্ধে স্থানীয় মুকবুল আহমদ সড়কে মানববন্ধন আয়োজন করে। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে তারা হাওলাদার ব্রিকসের মালিক আবদুল মালক ও তার ছেলে ইটভাটার পরিচালক আতিকুর রহমান ও তাঁর ভাই আজিজসহ হামলাকারিদের দৃষ্টান্ত মুলক বিচার দাবি করেন। 

মানববন্ধন চলাকালে হামলায় আহত ইয়াছিন আরাফাত বাদল ও প্রত্যক্ষদর্শী শাহানা বেগম জানান, এ এলাকায় দুটি নুরানি মাদ্রাসা একটি মসজিদ ও একটি স্কুলসহ কয়েকশ পরিবার বসবাস করেন সড়কটি অত্যান্ত সরু দুটি রিকসা ক্রস করা কঠিন অথচ এ রাস্তা দিয়ে প্রতিদিন হাওলাদার ব্রিকসের ২০-৩০ টি বলিট্রাক মাটি নিয়ে আসাযাওয়া করে এতে আমাদের চলাচল ও বিঘ্ন ঘটে এছাড়া ছোট ছোট বাচ্চারা পড়তে যেতে ভয় পাচ্ছে তারা বলিট্রাকের চাপায় রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে উচ্চ আওয়াজ কালো ধোঁয়া এবং ধুলাবালিতে মসজিদ ও ঘরবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বারবার ভাঁটা মালিকদের বিষয়টি জানানো হলে তারা কোন গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। মসজিদ কমিটি ও এলাকার লোকজন মিলে রাস্তায় ভল্লি দিয়ে বড় গাড়ি না ঢোকার ব্যবস্থা করেন এঘটনায় ক্ষিপ্ত হয়ে আতিক ও তারা ভাই আজিজ লাঠিসোঁটা ও লোহার রড হাতে শতাধিক লোক নিয়ে আমাদের  উপর ও বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়েছে এতে আমাদের ৭-৮ জন আহত হন। আমরা এ ঘটনার দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। 

ইটভাটা পরিচালক আতিকুর রহমান নিকট জানতে চাইলে হামলার ঘটনা অস্বীকার করে বলেন, রাস্তা বন্ধের খবর পেয়ে তিনি এখানে আসেন স্থানীয়দের কথা শুনছিলেন এসময় তাদের একজন তাকে ধাক্কা দেয় এসময় তার সাথে থাকা লোকজনের সাথে কিছুটা ধাক্কাধাক্কি হয়। পরে তারা নিজেদের আহত দাবি করে থানায় মিথ্যা অভিযোগ করে। আগেই ওই এলাকা জমি থেকে মাটি কিনেছেন মাটি আনা শেষ পর্যায়ে এখন মাটি আনা বন্ধ রেখেছেন, প্রশাসনও বলেছেন বিষয়টি স্থানীয় ভাবে সমঝোতা করার জন্য আমরা একই এলাকার মানুষ আমি চাই না বিষয়টি আর না আগাক। 

উল্লেখ্য, রামগতিতে ৪৯ টি অবৈধ ইটভাটা রয়েছে হাইকমিশনারের আদেশে ইতিমধ্যে প্রায় ৪০ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জনান, হামলার ঘটনা অভিযোগ পেয়েছি তারাও অভিযোগ দেবে বলেছেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান আছে। মাটি কাটা ও পরিবহন এটি আমাদের বিষয় না এটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy