ঘোড়াঘাটে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য

2026-01-03T18:41:07+00:00
2026-01-03T18:41:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৫৭)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকে পড়ছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলার ৪ টি ইউনিয়নে একটি পৌরসভায় বারি-১৮ জাতসহ বারি-১৪, ১১ বারি-১৭, ও বিনা ৯ ও১১জাতের  সরিষার আবাদ হয়েছে। চলতি মৌসুমে ২ হাজার ২ শত হেক্টর জমিতে বিভিন্ন জাতের  সরিষার চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ। যেন হলুদের হাসিতে ফসলের মাঠ। মাঠে পরিচর্যা, সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

বুলাকিপুর ইউনিয়নের বেগুন বাড়ি গ্রামের মাসুদ রানা বলেন সরিষা চাষ করতে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা এবং খরচ বাদে ১২ থেকে ১৪ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি। সরিষা চাষের যে সার ব্যবহার করি পরবর্তীকালে বোরো ধান আবাদের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ কিছুটা কমে যায়।

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান প্রণোদনার আওতায় আমরা ৮ শত  কৃষকে  বীজ ও সার সরবরাহ করেছি।পাশাপাশি তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও তিনি আরও জানান এ বছর সরিষা রোপনের সময় বৃষ্টিপাত হওয়ায় এবং সরকারি ভাবে প্রনোদনা বরাদ্দ কম থাকায় গত বছরের তুলনায় অল্প পরিমাণ জমিতে সরিষার আবাদ কম হয়েছে। এ বছর সরিষার আবাদ হয়েছে ২ হাজার ২ হেক্টর জমিতে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy