পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

2026-01-03T21:27:02+00:00
2026-01-03T21:27:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জানুয়ারি (শনিবার) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

এ ছাড়া ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy