ময়মনসিংহে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। কোরআন খতমের মাধ্যমে

2026-01-03T21:28:59+00:00
2026-01-03T21:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ১১০)
X

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। কোরআন খতমের মাধ্যমে এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরসহ পরিবারের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ স্কুল প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: রাকিব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, কোতোয়ালি বিএনপির সদস্য সচিব আতাহার বুলবুল মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাবেক ছাত্রনেতা তানভীরুল ইসলাম টুটুল, সুজাউদ্দৌল্লাহ সুজা, আবু সাঈদ ফরহান, শামসুল ইসলাম রাসেল, নাইমুল করিম লুইন, মাহাবুবুর রহমান রানা, দাঈদ রায়হানা, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পূর্ব এক আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বেগম খালেদা জিয়া এক ইতিহাসের নাম। তাঁর মৃত্যু যেন এক মহাকালের প্রস্থান। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলআমিন তাঁকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করুন।  

এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে আগামীদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসাবে গড়তে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy