নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: গাজীপুরে মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজনৈতিক দলের দুই নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে

2026-01-03T21:35:45+00:00
2026-01-03T21:35:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: গাজীপুরে মোবাইল কোর্টে জরিমানা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১১৪)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজনৈতিক দলের দুই নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের পাঠানো এক বার্তায় এ তথ্য পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে আইন অনুযায়ী  গাজীপুর–৫ সংসদীয় আসনের নিয়মিত নির্বাচনী এলাকায় মনিটরিং করছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জনতার দলের মনোনীত প্রার্থী আজম খান দলীয় নেতা–কর্মীদের উপস্থিতিতে একটি উঠান বৈঠক করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে এ ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণবিধি বিধিমালা–২০২৫ এর ২৭ (খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থীর প্রতিনিধি হিসেবে জরিমানার অর্থ পরিশোধ করেন কালীগঞ্জ উপজেলা জনতার দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান।

অন্যদিকে শনিবার দুপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণে গিয়ে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকায় সড়কের পাশে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের ছবি সংবলিত নির্বাচনী ব্যানার ও বিলবোর্ড দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচারণা চালানোর সুযোগ নেই।

এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচন আচরণবিধি বিধিমালা–২০২৫ এর ২৭ (ক) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সব ব্যানার ও বিলবোর্ড অপসারণ করা হয়। প্রার্থীর প্রতিনিধি হিসেবে জরিমানার অর্থ পরিশোধ করেন নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজ মিয়া।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy