জামালপুরে ৪ ও ৫ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।রবিবার

2026-01-04T16:58:28+00:00
2026-01-04T16:58:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে ৪ ও ৫ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৭৭)
X

জামালপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

রবিবার (৪ জানুয়ারি) জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের ২১ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর-৪ আসনে (সরিষাবাড়ি) ফরিদুল কবির তালুকদার শামীম (বিএনপি), মো. আব্দুল আওয়াল (জামায়াত), ইকবাল হোসেন (গণ অধিকার পরিষদ), কবির হাসান (নাগরিক ঐক্য), আলী আকবর (ইসলামি আন্দোলন) এবং মেহেরজান আরা তালুকদার (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় মামুনুর রশিদ (জাতীয় পার্টি), মাহবুব জামান (কমিউনিস্ট পার্টি) ও আবুল কালাম আজাদ (জাতীয় পার্টি) এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়াও জামালপুর-৫ আসনে (সদর)  শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মেদ (ইসলামি আন্দোলন), সাদাতুল করিম (বাংলাদেশ কংগ্রেস), বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), এডভোকেট ছানোয়ার হোসেন (এবি পার্টি), আমির উদ্দিন (জেএসডি) এবং জাকির হোসেন (গণ অধিকার পরিষদ) মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে।

তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এ আসনে জাকির হোসেন (জাতীয় পার্টি), শেখ মো. আক্কাস আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মাসুদ ইব্রাহিম (স্বতন্ত্র) ও হোসনে আরা বেগম (স্বতন্ত্র)-এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy