সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা

2026-01-04T17:25:39+00:00
2026-01-04T17:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ১০১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।


রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ এই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে ২ জন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ জনসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।


এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।


সিরাজগঞ্জ সহকারী নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন এবং দলীয় মনোনয়নের স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।


সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু এবং দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবির প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়।


সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির এবং মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।


তিনি আরও জানান, শনিবার মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ও মো. নাজমুস সাকিব (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানা (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিস্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকার (বাংলাদেশ খেলাফত মজলিস)।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy