রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী।
উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্র অবৈধ হওয়া প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত