দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক। বিগত পাঁচ বছরের তুলনায় বর্তমান খাদ্য

2026-01-04T17:47:12+00:00
2026-01-04T17:51:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে খাদ্যের সংকট হওয়ার কোন আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৫:৫১ পিএম  (ভিজিট : ৬১)
X

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুদ অত্যান্ত সন্তোষজনক। বিগত পাঁচ বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুদ সবচেয়ে বেশি আছে। রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন,  গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিলো । এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।

তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকীটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল,  কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে  আছে। 

এবারে ইমপোর্টের পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলতে পারবো। তবে এটা ঠিক  অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা এবার  কম হবে আশা করছি। 

প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে  রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। ’

তিনি বলেন, ‘ভারত থেকে আমরা চাল আমদানি করি । তারাও এটা বিক্রি করেন।আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে কিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়ে ছিলো। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করছি এ অবস্থা বজায় থাকবে। 

আসন্ন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তর তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোন ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy